প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরে সন্ত্রাসবিরোধী এবং বিস্ফোরক মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বিচারক।
বুধবার (৫ আগস্ট) বিকেলে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম ভূঁইয়া এই আদেশটি প্রদান করেন।
এর আগে একই দিনে দুপুরে সদর উপজেলার ঘটকচর বাজার থেকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দুয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ফরাজীকে (৪০) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইকবাল ফরাজী কেন্দুয়া ইউনিয়নের দত্তেরহাট গ্রামের ইস্রাফিল ফরাজীর ছেলে।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইকবাল হোসেন ফরাজীকে আটক করা হয়। পরে তাকে পুলিশ কর্তৃক দায়ের করা সন্ত্রাসবিরোধী এবং বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালতের বিচারক ইকবালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, নির্দিষ্ট কোন মামলার এজাহারে গ্রেফতার ইকবালের নাম না থাকলেও পুলিশ জানায়, সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন