প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি বাড়ির সিলিং থেকে ১২ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১০টার সময়ে উপজেলার ৫নং পুল এলাকার রুশন আলীর ঘরের সিলিংয়ের ওপর থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
জানা যায়, শ্রীমঙ্গল ৫নং পুল এলাকার রুশন আলী ঘুমানোর সময় হঠাৎ সিলিংয়ে সাপ দেখতে পান। সাপটি দেখে ভয় পেয়ে বাড়ির সবাই একযোগে ঘর থেকে বের হয়ে যান। এরপর রুশন আলী বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে, সংস্থাটির পরিচালক স্বপন দেব সজল এবং পরিবশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হন।
তারা ঘটনাস্থলে পৌছে দেখতে পান অজগরটি ঘরের সিলিংয়ে ঝুলে রয়েছে। সাপটিকে পরে তারা অক্ষত অবস্থায় উদ্ধার করেন। সাপটির দৈর্ঘ্য ১২ ফুট ও ওজন ১৬ কেজি। পরে উদ্ধারকৃত অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাপটি বনে অবমুক্ত করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন