প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর পল্টনে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) মিছিলে হামলার অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
তারা জানিয়েছেন, সোমবার রাত ১০টায় দলের এক নেতার জেলমুক্তির উপলক্ষে পুরানা পল্টনের সড়কে মিছিল চলাকালীন স্লোগান দিচ্ছিলেন দলের নেতাকর্মীরা। সেই সময় জয় সমাজতন্ত্র স্লোগানকে জয় বাংলা স্লোগান মনে করে কিছু মানুষ তাদের উপর হামলা চালায়।
এই হামলার ফলে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে আশ্রয় নিতে বাধ্য হন নেতাকর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিপিবির দুই সদস্য বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন নেতারা। তবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেননি।
হামলাকারীদের মধ্যে কয়েকজন নিজেদের সরকার দলের সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করলে তারা জানিয়েছেন, ‘আমাদের দলের কেউ সেখানে নেই। থাকলেও বহিস্কৃত।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন