প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর উদ্ভাবনী শিক্ষা উদ্যোগগুলো জাতীয় পর্যায়ে সম্প্রসারণে সরকার কাজ করতে আগ্রহী। তিনি উল্লেখ করেন, বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সফল মডেলগুলোকে বৃহত্তর পরিসরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এটি নিশ্চিত করতে হবে যাতে দেশের প্রতিটি ঘরে শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে পড়ে।
বুধবার (১০ জুন) রাজধানীর একটি হোটেলে ‘ইউনেসকো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার-২০২৫’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে, প্রতিমন্ত্রী জলবায়ু সহনশীল শিক্ষাব্যবস্থার অংশ হিসেবে ভাসমান বা নৌকাভিত্তিক বিদ্যালয় মডেলের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বেসরকারি সংস্থাগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বহু বছর ধরে নৌকাভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। এটি একটি কার্যকর ও পরীক্ষিত মডেল। এখন প্রয়োজন এই অভিজ্ঞতাকে দেশের অন্যান্য অনুরূপ অঞ্চলে কিভাবে সম্প্রসারণ করা যায়, তা নিয়ে একসঙ্গে কাজ করা।’
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রত্যেকটি উদ্যোগই গুরুত্বপূর্ণ। কিন্তু উদ্যোগ গ্রহণের চেয়ে তা সফলভাবে বাস্তবায়ন এবং বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া আরো বেশি গুরুত্বপূর্ণ। আগামী দিনগুলোতে সরকার এসব সফল উদ্যোগকে জাতীয় পর্যায়ে সম্প্রসারণে নীতিগত ও ব্যাবহারিক সহযোগিতা করতে চায়।
প্রতিমন্ত্রী ইউনেসকোকে বাংলাদেশের শিক্ষা উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি একই সঙ্গে ইউনেসকো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার পাওয়ায় দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সিধুলাই স্বনির্ভর সংস্থা’কে বিশেষ অভিনন্দন জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী এবং ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন