প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরের অভয়নগরের জলাবদ্ধতা সমস্যা সমাধানের উদ্দেশ্যে স্থানীয় গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমে আমডাঙ্গা খাল থেকে কচুরিপানা অপসারণের কাজ শুরু করেছেন। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুন্দলী ও ধোপাদী গ্রামের প্রায় শতাধিক মানুষ এই কাজে অংশ গ্রহণ করেন। স্থানীয়রা জানিয়েছেন, তাঁরা দশজন করে ছোট ছোট দলে ভাগ হয়ে খালের বিভিন্ন স্থান থেকে জমে থাকা কচুরিপানা অপসারণের কাজ করছেন। সুন্দলী গ্রামের পরিতোষ কুমার জানিয়েছেন যে, গত দুই মাস ধরে তাদের এলাকায় শত শত পরিবার হাঁটু সমান পানিতে বসবাস করতে বাধ্য হচ্ছেন। তাদের এলাকার পানি নিষ্কাশনের একমাত্র উপায় হলো আমডাঙ্গা খালে কচুরিপানা অপসারণ করা। এজন্যই খাল থেকে কচুরিপানা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরের সময় অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান কাজ পরিদর্শনে যান। তিনি গ্রামবাসীদের সাথে কথা বলেন এবং খাল সংস্কারের জন্য দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া, তিনি স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়া মানুষদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন। এসময় সুন্দলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা শিবপদ বিশ্বাস এবং স্থানীয় রাজনীতিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন