প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রিয়াল মাদ্রিদের দুই তারকা অরেলিয়াঁ ত্শুয়ামেনি ও ফেদেরিকো ভালভার্দের মধ্যে গত মৌসুমের শেষের দিকে সংঘর্ষের বিষয়ে অবশেষে মন্তব্য করেছেন ফরাসি মিডফিল্ডার। যদিও সে সময় বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হয়েছিল, ত্শুয়ামেনি নিশ্চিত করেছেন যে, ভালভার্দের সঙ্গে তাঁর কোনো মারামারি হয়নি। তবে তিনি স্বীকার করেছেন যে, ড্রেসিংরুমে ‘কিছু একটা খারাপ’ ঘটেছিল।
এই ঘটনা ৭ মে, ২০২৫-২৬ মৌসুমের শেষের দিকে ঘটে। তখন খবর বের হয় যে, ড্রেসিংরুমে ত্শুয়ামেনি ও ভালভার্দের মধ্যে হাতাহাতি হয়েছে এবং এই ঘটনায় ভালভার্দে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে গিয়েছিলেন। এমনকি, প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাঁকে মাথায় সেলাইও দিতে হয়েছিল। পরে রিয়াল মাদ্রিদও দুজনের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে।
তবে ‘দ্য ব্রিজ’-এ দেওয়া সাক্ষাৎকারে ত্শুয়ামেনি ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, “ভালভার্দে ও আমার মধ্যে কোনো মারামারি হয়নি। ড্রেসিংরুমে কিছু ঘটনা ঘটে, সেখানে পরোক্ষ মন্তব্য বা এ ধরনের বিষয় থাকতে পারে। কিন্তু আমি কখনো ভালভার্দের সঙ্গে মারামারি করিনি। সত্যি বলতে, কিছু একটা খারাপ হয়েছিল।”
ত্শুয়ামেনি মনে করেন, মূল সমস্যা ছিল ঘটনাটি রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে ঘটায় সেটি নিয়ে সংবাদমাধ্যমের অতিরিক্ত আগ্রহ। তাঁর মতে, ছোট একটি বিষয়ও রিয়াল মাদ্রিদকে ঘিরে হলে তা দ্রুত বড় আকার ধারণ করে এবং সংবাদমাধ্যমে এতটাই আলোচিত হয় যে, শেষ পর্যন্ত সেটিই বড় সমস্যায় পরিণত হয়।
ঘটনার পর অনেকেই ধারণা করেছিলেন যে, দুজনের একজন গ্রীষ্মের দলবদলে রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন। কিন্তু শেষ পর্যন্ত দুজনই মাদ্রিদে থেকে গেছেন। ত্শুয়ামেনি আরও জানিয়েছেন, ওই ঘটনার পর তাঁদের সম্পর্ক খারাপ হয়নি; বরং কিছু ক্ষেত্রে তাঁদের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।
“এখন আপনি ড্রেসিংরুমে ঢুকলে দেখতে পাবেন, ভালভার্দে ও আমি ভালো আছি। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। মাঠেও কোনো সমস্যা নেই। জীবন এগিয়ে যায়। আসলে এ ধরনের ঘটনা কখনো কখনো দুজন মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসে,” বলেছেন ত্শুয়ামেনি।
বর্তমান রিয়াল মাদ্রিদ দলের জন্য দুজনই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সাম্প্রতিক ম্যাচে ভালভার্দেকে ডান প্রান্তের রক্ষণে খেলাচ্ছেন কোচ হোসে মরিনিয়ো, আর ত্শুয়ামেনি মাঝমাঠে নিয়মিত দায়িত্ব পালন করছেন। মরিনিয়োও এর আগে দুজনের সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই বলে ইঙ্গিত দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন