প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের শাহজাদপুরে, গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামে একটি বসতবাড়ী থেকে শুক্রবার (১০ জুলাই) ভোরে উদ্ধার হয়েছে গৃহবধু মিম খাতুন (১৮) এর লাশ। সেইসাথে নিখোঁজের ২ দিন পর উদ্ধার হয় হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের রাস্তার পাশ থেকে সবুজ হোসেন (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ।
নিহত মিম খাতুন মশিপুর মধ্যপাড়া গ্রামের রাসেল এর স্ত্রী এবং উত্তরপাড়ার আব্দুল আলীমের কন্যা। অপরদিকে, সবুজ হোসেন রতনকান্দি উত্তরপাড়া গ্রামের রহিম সরকারের পুত্র। নিহত সবুজের স্ত্রী মোছাঃ মিতু খাতুন জানান, গত বুধবার রাত ১০টার দিকে ফুটবল খেলা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি, কিন্তু তার সন্ধান পাননি। শুক্রবার সকালে আমরা তার মৃত্যুর খবর পাই।
এদিকে, মিম খাতুনের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে, তার মেয়েকে গলা টিপে হত্যা করেছে তার পরিবারের সদস্যরা। মিম খাতুনের গলায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, যা তাদের অভিযোগের সপক্ষেই সাক্ষ্য দেয়।
এই হত্যাকাণ্ডের বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, মশিপুরের গৃহবধু মিম খাতুনের গলায় একাধিক দাগ দেখা গেছে। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তার স্বামী রাসেলকে আটক করা হয়েছে।
অন্যদিকে, শুক্রবার (১০ জুলাই) সকালে হাসাকোলা গ্রামের নান্নুর বাড়ির রাস্তা উত্তর পাশে অজ্ঞাত মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে এসে ওই মরদেহটি উদ্ধার করে। মরদেহটির পরিচয় পরবর্তীতে সনাক্ত করা হয় এবং উদ্ধারের সময় দেখা গেছে তার চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এই কারণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।
তিনি আরও জানান, দুইটি মরদেহই ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুইটি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন