প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেপালের রাসুয়া জেলায় ভোতে কোশী নদীর ভয়াবহ বন্যার পর অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে ১৩ হাজার ২৯৫ জন নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে সরকার।
বৃহস্পতিবার নেপালের স্বরাষ্ট্র প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম নেপাল নিউজ।
মোতায়েন করা নিরাপত্তাকর্মীদের মধ্যে ৭ হাজার ২৫০ জন নেপাল পুলিশের সদস্য, ৪ হাজার ২০০ জন নেপালি সেনাবাহিনীর সদস্য এবং ১ হাজার ৮৪৫ জন সশস্ত্র পুলিশ বাহিনী নেপাল (এপিএফ)-এর সদস্য রয়েছেন।
বন্যায় বেশ কয়েকটি এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নিরাপত্তা বাহিনী আকাশ ও স্থলপথে উদ্ধার অভিযান পরিচালনা করছে। নেপাল সেনাবাহিনী ও বেসরকারি বিমান সংস্থার হেলিকপ্টারগুলো উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (NDRRMA) তথ্য অনুযায়ী, ৬৯টি হেলিকপ্টার ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৩৫১ জনকে বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেয়া হয়েছে।
প্রতিকূল আবহাওয়া ও নদীর প্রবল স্রোতের মধ্যেও নিরাপত্তাকর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলো দুর্গম ও এখনো পৌঁছানো সম্ভব হয়নি—এমন এলাকায় তল্লাশি এবং ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করেছে।
বুধবার সকালে রাসুয়ায় ভোতে কোশী নদীতে পাহাড়ি ঢল দেখা দেওয়ার পর নেপালের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ৩৫৯ জন নিহতের খবর জানিয়েছে নেপালি পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে। এছাড়া নিখোঁজ এক হাজারের বেশি রয়েছেন, যাদের মধ্যে বেশি বিদেশি নাগরিক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন