প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা পরিকল্পনা করছেন।
মেহেদী হাসান মিরাজের সঙ্গে প্রথম ওয়ানডেতে মিরপুরে টস করতে নামার কথা ছিল মিচেল মার্শের। কিন্তু চোট থেকে সেরে না ওঠায় বাংলাদেশেই আসতে পারেননি তিনি।
এমন পরিস্থিতিতে, তার পরিবর্তে নেতৃত্ব দেন জশ ইংলিস।
ইংলিসের অধিনায়কত্বে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে ৮৬ রানের বড় পরাজয় দেখেছে অতিথিরা। ফলে ২১ বছরের অপেক্ষা ঘুচেছে বাংলাদেশের।
২০০৫ সালে কার্ডিফে প্রথম ও সর্বশেষ জয়টি পেয়েছিল বাংলাদেশ।
সিরিজে পিছিয়ে পড়ায় স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছে অস্ট্রেলিয়া। টিকে থাকতে তাই মূল অধিনায়ক মার্শকে দলে যুক্ত করছে তারা। আজ রাতে ৩৪ বছর বয়সী অলরাউন্ডারের যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
সিরিজে ফিরতে অস্ট্রেলিয়া কতটা মরিয়া তা আরেকটি তথ্যে স্পষ্ট। আগামীকাল দ্বিতীয় ওয়ানডে হওয়ায় আজ বিশ্রামে থাকার কথা ছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। কিন্তু তারা হোটেলেবন্দি থাকতে চাননি। তাই তো আজ মিরপুরে অনুশীলন করতে ছুটেছিলেন অনেকেই। কিন্তু তাদের চাওয়া পূর্ণ হয়নি।
বেরসিক বৃষ্টি তাদের অনুশীলন পণ্ড করে দিয়েছে।
এর আগে মার্শকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেছিলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্শ আরো পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য পার্থে (পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী) থাকবেন। বাংলাদেশ সাদা বলের সফরে তিনি খেলতে পারবেন কি না, তা যথাসময়ে জানানো হবে।’ আর প্রথম ওয়ানডেতে যে মার্শকে পাওয়া যাবে না তা নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম কোড স্পোর্টস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন