প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর শ্যামপুরের মীরহাজিরবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে এনামুল হক বিজয় (২২) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
এনামুল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বরিশাল জেলার কাজিরহাট থানার চুনার চর গ্রামের শ্রমিক মো. শাহজাহান হাওলাদারের বড় ছেলে তিনি। এনামুল তার পরিবারের সঙ্গে মীরহাজিরবাগ পাইপ রাস্তা এলাকার একটি ছয়তলা বাড়ির ষষ্ঠ তলায় বসবাস করতেন। এনামুল ছিলেন দুই ভাইয়ের মধ্যে বড়।
জানা গেছে, আজ শনিবার দুপুর ১২টার দিকে ঘরের দরজা বন্ধ করে তিনি সবার অগোচরে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর বিকেল পৌনে ৬টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এনামুলের মামাতো ভাই আল আমিন তার সম্পর্কে বলেন, এনামুল কিছুটা রাগী প্রকৃতির ছিলেন। গত কয়েক দিন ধরে তিনি যেকোনো বিষয়ে হুটহাট করে রেগে যেতেন। তার মধ্যে কিছু মানসিক সমস্যা দেখা দিয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামপুর থানার উপপরিদর্শক হাফিজুর রহমান জানান, দুপুরে খবর পেয়ে ওই বাসা থেকে তরুণটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় সিলিং ফ্যানের সঙ্গে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। এসআই আরো জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন