প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেক্সিকো উড়ন্ত ফর্মে চলছে। গ্রুপ পর্বের তিন জয়ের পর, তাদের এবার শেষ ৩২-এর ম্যাচে ইকুয়েডরকে হারিয়েছে। তারা ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এবারের বিশ্বকাপের সহ-আয়োজক দেশ মেক্সিকো। প্রথমার্ধে মেক্সিকোর দুইটি গোল হয়েছিল। অন্যদিকে, গ্রুপ পর্বে জার্মানিকে হারানো ইকুয়েডরের এবারের বিশ্বকাপ যাত্রা শেষ হলো শেষ ৩২ থেকেই।
প্রথম হাফে দুই গোল হজমের পর, দ্বিতীয়ার্ধে ইকুয়েডর দারুণভাবে ঘুরে দাঁড়ায়। তারা বল দখলে এগিয়ে থেকে ছোট ছোট আক্রমণ করতে থাকে। তবে, তাদের সেই প্রচেষ্টা কোনো লাভ হচ্ছিল না। তারা মেক্সিকোর ডিফেন্স ভাঙতে পারছিল না।
অপরদিকে, বল পেলেই মেক্সিকো কাউন্টার অ্যাটাকে গিয়ে প্রতিপক্ষকে বিপদে ফেলছিল। শেষ পর্যন্ত দুই দলের কেউ আর গোল করতে সক্ষম হয়নি। ম্যাচের শেষ দিকে ইকুয়েডরের ডিফেন্ডার হিনকাপিয়ে সরাসরি লাল কার্ড দেখেন। ফলে, দলটি ১০ জনে পরিণত হয়ে যায়। শেষ পর্যন্ত মেক্সিকো ২-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে।
এর আগে, প্রথমার্ধের শুরু থেকেই মেক্সিকো আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। যার ফলে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর শুরু থেকেই চাপের মধ্যে ছিল। মেক্সিকোর একের পর এক আক্রমণের ফল আসে ২২ মিনিটেই।
কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন জুলিয়ান কুইনোনেস। তিনি বাঁদিক থেকে মাঠের অনেকাংশ দৌড়ে এসে ইকুয়েডরের ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান। এরপরের গোলেও কুইনোনেসের অবদান ছিল। ৩১তম মিনিটে তার পাস থেকে গোল করেন রাউল হিমেনেজ। এই দুই গোলের পর আরও কিছু সুযোগ পেয়েছিল মেক্সিকো, তবে তা কাজে লাগাতে পারেনি।
এবারের বিশ্বকাপে মেক্সিকো এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন