প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্পেনের রাজধানী মাদ্রিদে ৮৭ বছর বয়সী প্রতিবন্ধী বৃদ্ধা মারিয়া দেল কারমেন আবাসকালকে জোরপূর্বক উচ্ছেদ করার ঘটনায় দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে। উচ্ছেদের পর স্পেনের আবাসন সংকট, ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি এবং রিয়েল এস্টেট খাতের লাগামহীন ব্যবসার বিরুদ্ধে হাজার হাজার মানুষ মাদ্রিদের রাস্তায় নেমে এসেছেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাদ্রিদের অভিজাত রেতিরো এলাকায় উচ্ছেদকৃত অ্যাপার্টমেন্টে এই প্রতিবন্ধী বৃদ্ধা সাত দশকেরও বেশি সময় ধরে বসবাস করে আসছিলেন। তার উচ্ছেদের প্রতিবাদে গত শনিবার মাদ্রিদে পুয়ের্তা দেল সল স্কয়ারে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষোভকারীদের একটি বড় অংশ এখনও স্কয়ারে তাবু খাটিয়ে অবস্থান ধর্মঘট পালন করছে। রবিবার দ্বিতীয় দিনের মতো সেখানে আরও বিক্ষোভকারী জড়ো হন, যাদের মধ্যে বিভিন্ন বয়সী বাসিন্দা ছিলেন।
বিক্ষোভকারীরা ভাড়াটিয়াদের সুরক্ষা বৃদ্ধি, আবাসন খাতে প্রতারণা প্রতিরোধ এবং বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ বন্ধের দাবি জানাচ্ছেন। ২৭ বছর বয়সী অভিনেত্রী নাতালিয়া নাভারো বলেন, "আবাসন পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। আমরা সবাই রাস্তায় নেমেছি, কারণ আমরা অতিষ্ঠ।" মাদ্রিদ টেন্যান্টস ইউনিয়নের মুখপাত্র আলিসিয়া দেল রিও জানান, "ক্ষোভ ও প্রতিবাদের যে ঢেউ তৈরি হয়েছে, তা এখন আর থামানো যাবে না।" তিনি আরও বলেন, সরকার নতুন আইন না করা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন। অনির্দিষ্ট মেয়াদের ভাড়ার চুক্তি চালু এবং আবাসকালের মতো উচ্ছেদ বন্ধের দাবিও জানান তিনি।
গত ২৩ সেপ্টেম্বর আবাসকালকে স্ট্রেচারে তার বাড়ি থেকে বের করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। তাকে উচ্ছেদ ঠেকানোর চেষ্টা করা সমর্থকরা তখন তার ডাকনাম ‘মারিকারমেন’ ধরে স্লোগান দেন।
পরে হাসপাতালের বিছানা থেকে ধারণ করা এক ভিডিওতে আবাসকাল বলেন, "নিজের বাড়ি রক্ষা করতে পারেননি, তবে অন্যরা যেন নিজেদের অধিকারের জন্য লড়তে শেখেন, সে জন্য তিনি লড়েছেন।"
উচ্ছেদের ছবি স্পেনজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সরকারি কর্তৃপক্ষ ও আবাসন বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়। সমালোচকেরা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে উচ্ছেদ করে আবাসনের দাম বাড়ানোর অভিযোগ তুলেছেন। অনেকেই এসব প্রতিষ্ঠানকে ‘ভালচার ফান্ড’ নামে অভিহিত করেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষক সিমন দে লা রিভা বলেন, "সামাজিক অস্থিরতার পেছনে মারিক্যারমেনের ঘটনাটি এক অর্থে শেষ ধাক্কা হিসেবে কাজ করেছে।"
মাদ্রিদে সোশ্যালিস্ট পার্টির এক সমাবেশে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আবাসকালের উদ্দেশে বলেন, "সরকার আগামী মঙ্গলবার আবাসন নিয়ে একটি রাজকীয় ডিক্রি আনার জন্য দিন-রাত কাজ করছে।" তিনি সেটি জাতীয় সংসদে অনুমোদনের জন্য সব রাজনৈতিক দলের প্রতি শেষবারের মতো চেষ্টা করার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন