প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের মুলাদীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার ঘটনার পর পুলিশ ভাই-ভাতিজাসহ চারজনকে গ্রেফতার করেছে। রবিবার (৩১ মে) সন্ধ্যার পরে এ ঘটনার রাতেই চারজন গ্রেফতার হয়েছে বলে মুলাদী থানার ওসি কেএম মাসুদ রানা জানিয়েছেন।
নিহতের নাম আনোয়ার হোসেন ঢালী (৫৫), তিনি উপজেলার দড়িচর লক্ষ্মীপুর গ্রামের মৃত হাচেন ঢালীর ছেলে। পুলিশ গ্রেফতার করেছে নিহতের চাচাতো ভাই মোস্তফা ঢালী, নিহতের ছেলে ইমরান ঢালী, এবং সহযোগী আবু হাওলাদার ও আবুল ফজল রমজানকে।
মুলাদী থানার ওসি কেএম মাসুদ রানা মামলার বরাত দিয়ে জানান, আনোয়ার ঢালীর জমি তাঁর চাচাতো ভাই মোস্তফা ঢালী ও তাঁর ছেলে ইমরান ঢালী জোরপূর্বক দখলে রেখেছিলেন। রবিবার দুপুরে আনোয়ার ঢালী ওই জমিতে ধান চাষ করার কথা জানান। এ নিয়ে মোস্তফা ঢালীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে বিকেলে আনোয়ার ঢালী নিজের বরজ থেকে পান তুলে বাংলাবাজারে বিক্রি করতে চলে যান। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইমরান ঢালীর নেতৃত্বে সাত-আটজন লোক লাঠিসোটা নিয়ে বাংলাবাজারে আনোয়ার ঢালীর ওপর হামলা করে। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে মাটিতে ফেলে চলে যায়। পরবর্তীতে বাজারের লোকজন আনোয়ার ঢালীকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত ২টার দিকে আনোয়ার ঢালীর মৃত্যু ঘটে।
ওসি কেএম মাসুদ রানা আরও জানিয়েছেন, এ ঘটনায় রাতেই নিহতের মারধরের অভিযোগে স্বজন রেজাউল করিম সরদার বাদী হয়ে রবিবার রাতে মামলা করেন। মামলার পর এজাহারনামীয় ছয় আসামির মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় হত্যার বিষয়টি অন্তর্ভুক্ত করতে সোমবার আদালতে আবেদন করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন