প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের রাউজানের বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। এসব রিকশার অবাধ বিচরণ প্রতিনিয়ত দুর্ঘটনার সৃষ্টি করছে।
রাউজান অংশের রাঙ্গামাটি ও কাপ্তাই সড়কসহ গ্রামীণ বিভিন্ন সড়কে রিকশার আধিপত্য বৃদ্ধি পাচ্ছে। এই যানবাহনের চলাচল সড়ক নিরাপত্তা, যানজট এবং দুর্ঘটনার ঝুঁকির বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
স্থানীয়দের মধ্যে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার সংখ্যা নিয়ে উদ্বেগ দেখা যাচ্ছে। বিশেষ করে নোয়াপাড়া পথেরহাট, পাহাড়তলি চৌমহুনী, গহিরা চৌমহুনী, সদর মুন্সিরঘাটা এবং জলীলনগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার কারণে যানজট লেগেই থাকে।
ব্যাটারিচালিত অটোরিকশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। যদিও মৃতের সংখ্যা তুলনামূলকভাবে কম, তবুও শত শত নারী ও পুরুষ পঙ্গুত্ব বরণ করছে।
রাউজানে ২৪ এর ৫ আগস্টের মাসেক দুএক পর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাপক উপস্থিতি নিয়ে সাধারণ যাত্রী ও পথচারীদের মধ্যে প্রশ্ন উঠেছে। এসব যানবাহনের নিবন্ধন, চলাচলের অনুমতি, চালকদের প্রশিক্ষণ এবং ট্রাফিক আইন মানার বিষয়গুলো কতটা নিশ্চিত করা হচ্ছে, তা নিয়ে কার্যকর নজরদারির দাবি উঠছে।
সড়কে দ্রুতগতির যানবাহনের পাশাপাশি ধীরগতির অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল, ভুল পথে প্রবেশ এবং যত্রতত্র যাত্রী ওঠানামা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত অভিযান, অনুমোদন যাচাই, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে কার্যকর নজরদারি জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
জনস্বার্থে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রশাসনের পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি মনে করছেন হাজারো মানুষ। ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে জানতে চাইলে রাউজান উপজেলা নির্বাহী অফিসার এস এম রাহাতুল ইসলাম ২৩ অক্টোবর শুক্রবার বিকালে ইনকিলাবকে বলেন, "এটি সারা দেশের সমস্যা। দেখছি আমরা বসে সবার মতামত নিয়ে কি করা যায়।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন