প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০১৪ বিশ্বকাপ জয়ের পর টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় হয়েছে জার্মানির। এবারের বিশ্বকাপে, তবে, টানা দুই জয়ে ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানরা। কিন্তু শেষ ৩২-এ মাঠে নামার আগে দলটি বড়সড় ধাক্কা খেল।
গোড়ালির গুরুতর চোটের কারণে চলতি বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেছেন জার্মান তারকা ডিফেন্ডার নিকো শ্লটারবেক।
গত ২০ জুন আইভরি কোস্টের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধ চলাকালে, গোড়ালিতে চোট পান শ্লটারবেক। যদিও তীব্র ব্যথা থাকা সত্ত্বেও তিনি প্রথমার্ধের বাকি সময়টি খেলা চালিয়ে যান। কিন্তু দ্বিতীয়ার্ধে আর মাঠে নামানো হয়নি তাকে।
ম্যাচ শেষে এমআরআই রিপোর্টে জানা যায়, চোটটি বেশ গুরুতর এবং পুরোপুরি সেরে উঠতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে। ফলে চলতি বিশ্বকাপে তার আর মাঠে নামার সম্ভাবনা নেই।
শ্লটারবেকের এই আকস্মিক বিদায়ে জার্মানির রক্ষণভাগ আবার নতুন করে সাজাতে হচ্ছে হুলিয়ান নাগেলসম্যানকে। আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে শ্লটারবেকের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ তারকা আন্তোনিও রুডিগার। এখন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে রুডিগারই শুরুর একাদশে রক্ষণের মূল দায়িত্ব পাবেন। এছাড়া বেঞ্চে অতিরিক্ত ব্যাকআপ ডিফেন্ডার হিসেবে প্রস্তুত রাখা হয়েছে ভিএফবি স্টুটগার্টের ওয়ালদেমার অ্যান্টনকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন