প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
একদল চোর নিখুঁত পরিকল্পনার মাধ্যমে জাদুঘরের সুরক্ষিত কাচ ভেঙে মাত্র ৪ মিনিটের মধ্যে কোটি কোটি টাকার সোনার প্রত্নতাত্ত্বিক নিদর্শন চুরি করে পালিয়ে গেছে। তবে তাড়াহুড়ায় চকচকে সোনার লোভে তারা একটি অত্যন্ত মূল্যবান জিনিস ফেলে রেখে গেছে, যা বিজ্ঞানের দৃষ্টিতে পুরো সংগ্রহের মধ্যে সবচেয়ে দামি। সেটি হলো মহাকাশ থেকে পৃথিবীতে পড়া এক খণ্ড উল্কাপিণ্ড দিয়ে তৈরি একটি প্রাচীন ব্রেসলেট।
স্পেনের ভিয়েনা মিউজিয়ামে চাঞ্চল্যকর ও রহস্যময় এই চুরির ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চোরেরা ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাগৈতিহাসিক সংগ্রহ এবং ৩ হাজার বছরের পুরোনো ‘ট্রেজার অব ভিয়েনা’-র একটি বড় অংশ চুরি করে নিয়েছে। এর মধ্যে রয়েছে ব্রোঞ্জ যুগের অমূল্য সোনার বাটি, বোতল ও ব্রেসলেট, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা।
চুরির পরিকল্পনাটি ছিল অত্যন্ত পেশাদার। ভোরের দিকে কাছের একটি ক্রীড়া কেন্দ্রে ‘ফলস অ্যালার্ম’ বাজিয়ে পুলিশের মনোযোগ অন্যদিকে ঘোরানো হয়। এই সুযোগে মুখোশধারী চোরেরা মিউজিয়ামের পাশের জানালা ও আর্মার্ড শোকেস ভেঙে প্রায় ৬০টি সোনার নিদর্শন লুট করে। ভোর ৫টা ২০ মিনিটে মিউজিয়ামের অ্যালার্ম বাজলেও, মাত্র ৪ মিনিটের মধ্যে তারা কাজ গুছিয়ে চম্পট দেয়।
ভিয়েনার মেয়র ফুলজেন্সিও সেরদান এই ঘটনায় চরম হতাশা প্রকাশ করে বলেন, "এটি আমাদের ঐতিহ্য ও সম্পদের অপূরণীয় ক্ষতি।"
অন্যদিকে, গবেষক ইগনাসিও মন্টেরো জানান, চোরেরা কেবল আর্থিক মূল্যের লোভেই এই কাজ করেছে। তাই সোনাগুলো গলিয়ে ধ্বংস করে ফেলার তীব্র শঙ্কা রয়েছে। তিনি সতর্ক করে বলেন, "এগুলো চিরতরে হারিয়ে গেলে ভবিষ্যতের গবেষণার পথ একেবারেই বন্ধ হয়ে যাবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন