প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের আসন্ন নির্বাচনে সভাপতি পদে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা বাপ্পারাজ। এই সিদ্ধান্ত তিনি ব্যক্তিগত কারণে নিয়েছেন বলে জানা গেছে।
চলচ্চিত্র অঙ্গনে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলে আসছিল যে, আসন্ন নির্বাচনে সভাপতি পদে বাপ্পারাজ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্ভাবনার ইতি টেনে, নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই অভিনেতা।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ব্যস্ততা ও অন্যান্য কারণে বর্তমানে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবার মতো পরিস্থিতিতে নেই বলে মনে করছেন বাপ্পারাজ। এর ফলে তিনি সভাপতি পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছেন।
এই বিষয়ে বাপ্পারাজ সময় সংবাদকে বলেছেন, “শিল্পী সমিতি আমার নিজের সংগঠন। সব সময় শিল্পীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তবে ব্যক্তিগত কিছু কারণে এবার নির্বাচনে অংশ নেয়া সম্ভব হচ্ছে না। সবার জন্য শুভকামনা রইল।”
এদিকে, বাপ্পারাজের নির্বাচনে সরে দাঁড়ানোর খবর চালচিত্রাঙ্গনে নতুন করে আলোচনা শুরু করেছে। সভাপতি পদে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে শিল্পী ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই চলচ্চিত্রাঙ্গনে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন প্যানেল ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন