প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুয়েতে আগামী ১ সেপ্টেম্বর থেকে বন্ধ হচ্ছে ভিজিট ভিসা এবং দেশের বাইরে থাকা প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর জন্য বিশেষ সুবিধা। বিশেষ পরিস্থিতিতে কুয়েত সরকারের দেয়া এই সুবিধার জন্য প্রবাসীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে এই সুবিধা বন্ধ হওয়ার পর ভিসা ও ছুটির অনুমতিপত্রের মেয়াদ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং বিমান চলাচলে অনিশ্চয়তার কারণে কুয়েতের বাইরে থাকা অনেক প্রবাসী নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে অক্ষম হয়েছেন। একইভাবে, ভিজিট ভিসায় কুয়েতে আসা অনেকের পক্ষে নির্ধারিত সময়ে দেশ ছাড়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ হয়নি। এই পরিস্থিতির প্রেক্ষিতে, ভিসা ও আবাসন আইন লঙ্ঘনের ঝুঁকি কমানোর উদ্দেশ্যে কুয়েত সরকার বিশেষ সুবিধা চালু করেছিলেন।
প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, যুদ্ধের কারণে কুয়েত সরকার স্বয়ংক্রিয়ভাবে আকামার মেয়াদ বাড়ানোর সুবিধা দিয়েছিল। যারা দেশে ছিলেন এবং যারা পরিবার নিয়ে কুয়েতে এসেছিলেন, তারা সবাই এই সুবিধা পেয়েছেন। তবে নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট তারিখের পর আর স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ানো হবে না।
বিশেষ ব্যবস্থার আওতায় নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও ভিজিট ভিসায় অতিরিক্ত সময় দেওয়া হয়। পাশাপাশি, কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের মেয়াদও বাড়ানো হয়। ফলে ভিসা বা ছুটির অনুমতিপত্রের মেয়াদ বাড়ানোর জন্য অনেককেই আলাদাভাবে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে আবেদন করতে হয়নি।
প্রবাসীদের মতে, কঠিন সময়ে কুয়েত সরকারের এই সিদ্ধান্ত ছিল মানবিক এবং সময়োপযোগী। তারা জানান, কুয়েত সরকার স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়িয়ে দেওয়ার ফলে আগে যাদের জরিমানা আসত, তাদের আর জরিমানা দিতে হয়নি। এজন্য তারা কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তবে ১ সেপ্টেম্বর থেকে এই বিশেষ সুবিধা শেষ হচ্ছে। এর পর থেকে, ভিজিট ভিসার মেয়াদ শেষ হলে আগের মতো স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সময় পাওয়া যাবে না। একইভাবে, কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের ক্ষেত্রেও নির্ধারিত বৈধতার সময়সীমা কার্যকর হবে।
এ কারণে প্রবাসীদেরকে সাহেল অ্যাপে নিজেদের আবাসন ও ছুটির অনুমতিপত্রের বৈধতা যাচাই করার এবং শেষ তারিখ নিশ্চিত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। প্রবাসীরা বলছেন, নির্ধারিত তারিখের আগেই যেন সবাই আইন অনুযায়ী কর্মস্থলে বা গন্তব্যে ফেরার ব্যবস্থা করেন।
বিশেষ সুবিধা বন্ধের মাধ্যমে স্বাভাবিক ভিসা ও ছুটির ব্যবস্থায় ফিরে যাচ্ছে কুয়েত। তাই, দেশটির প্রচলিত আইন অনুযায়ী ভিসা ও আবাসনসংক্রান্ত সব সেবা নিতে হবে প্রবাসীদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন