প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : কেরানীগঞ্জে ১১ বছর বয়সী একটি শিশুর বাল্যবিবাহের আয়োজন ও সহায়তার অভিযোগে বর, কনের বাবা এবং ঘটককে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই ঘটনায় কনের বোনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার উপজেলার শাক্তা ইউনিয়নের রামেরকান্দা গ্রামে অভিযান পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে বর ফরহাদ (১৯), কনের বাবা আজিজুল হক (৪০) এবং ঘটক হাসান রয়েছেন। ফরহাদকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, অন্যদিকে আজিজুল হক ও হাসানকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। কনের বোনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, অভিযানের খবর পেয়ে বাল্যবিবাহ নিবন্ধনের দায়িত্বে থাকা কাজি পালিয়ে যান। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, "রামেরকান্দা গ্রামে ১১ বছর বয়সী এক শিশুর বাল্যবিবাহের প্রস্তুতি চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।" বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ঘটনাস্থলে অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, "বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এ অবৈধ বিয়ের সঙ্গে জড়িত কাজিকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন