প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের ভিসার জন্য আবেদন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। ১৫ জুন সোমবার এক বার্তায় জানানো হয়েছে, যে পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসেই প্রকাশ করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীরা প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড করতে পারবেন। তবে যেসব আবেদনকারী সফলভাবে তাদের ওয়েবফাইল আপলোড করতে পারবেন, কেবল তাদেরই বিকেল ৫টা থেকে শুরু হওয়া অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ থাকবে।
আইভ্যাক জানিয়েছে, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং এটি ৩০ দিনের বেশি পুরোনো হতে পারবেনা। পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল বাতিল হয়ে যাবে।
বার্তায় ভারতের মেডিকেল ভিসা নিয়ে আইভ্যাক উল্লেখ করেছে, মেডিকেল ভিসা চাওয়া আবেদনকারীদের কেবলমাত্র সেই নির্ধারিত হাসপাতালে যেতে হবে, যার জন্য ভিসা ইস্যু করা হয়েছে। যদি হাসপাতাল পরিবর্তন করতে হয়, তবে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) অনুমতি প্রয়োজন।
এফআরআরও-এর অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন করা ভিসা বিধি লঙ্ঘনের শামিল এবং ভবিষ্যতে ভারতে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে, বলেও এতে উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন