প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৬০ পিস ইস্কাফ সিরাপসহ দুইজনকে গ্রেফতার করেছে। সোমবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার বণিক্যপাড়া এলাকায় মুক্তারপুর-সিপাহীপাড়া সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন ঝিনাইদহের মহেশপুর থানার ডাকাতিয়া এলাকার মো. মকবুল হোসেনের ছেলে মো. মুরছালিন (২৮) এবং অপরজন মুন্সীগঞ্জের গণকপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে সাহাবুদ্দিন (৪০)।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ১৬০ পিস ইস্কাফ উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযানকে আরও কঠোর করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন