প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে জামায়াতের নেতৃত্বে কোনো বিপ্লব কিংবা গণঅভ্যুত্থান হবে না বলেই মন্তব্য করেছেন রাজনীতি বিশ্লেষক ও জবান ম্যাগাজিনের সম্পাদক রেজাউল করিম রনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
রেজাউল করিম রনি বলেন, জামায়াতের নেতৃত্বে কেন কোনো বিপ্লব হবে না, তার একটি কারণ হচ্ছে ওই যে ট্রাস্টের ব্যাপারটি। ন্যাশনাল মেমোরিতে এই দলটিকে মানুষ আর ট্রাস্ট করে না।
তিনি আরও বলেন, সংসদে জামায়াত বলেছিল সততার এক পরাকাষ্ঠা দেখাবে। তারা প্লট কিংবা কিছু নেবে না—এমন কথা বলা হলেও পরে তাদেরই এক সহযোগী এমপি গাড়ি চাওয়ালে দেখা যায়। এর পর পৌরসভা পরিষদে তাদের জন্য রুম বরাদ্দের ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
রেজাউল করিম রনি বলেন, ’৭১-কে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে রাজনীতির ক্ষেত্রে যেভাবে ব্যবহার করেছে, ঠিক সেভাবেই জামায়াত ১৮ মাসে ২৪-এর গণঅভ্যূত্থানকে ব্যবহার করছে। তবে, একটি ডিভিশন আমরা দেখতে পাচ্ছি। বিএনপিকে ২৪-এর গাদ্দার হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, আবার নির্বাচন চাইলে জুলাই গাদ্দার বলা হচ্ছে। সংস্কারের আগে নির্বাচন চাওয়ার অর্থ হিসেবে জুলাই বিরোধী বলেও উল্লেখ করা হচ্ছে।
এই রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, শেখ হাসিনার কাঠামো নির্বাচনের বাইরে ক্ষমতা ধরে রাখা, এটা জামায়াতের আপ্রাণ চেষ্টা ছিল। তবে জনগণ সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
তিনি আরও বলেন, জামায়াতের অসংগতি মুখে বলার ফলে আবেগে কিছু হওয়ার দরকার নেই। যদি কিছুই লাগবে না বলেন, তাহলে তা চলে না। তার নিজের ডিউটির ফলে রাষ্ট্র গাড়ি বরাদ্দ করে। সে যেসব কথা বলছে, তার সাধুগিরির কিছু প্রয়োজন নেই, যেটা সে করতে পারবে না। এসব বিষয় বলার কোনো প্রয়োজন কি?
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন