প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় তার নিজস্ব বাসভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে বাড়ির একটি কক্ষ থেকে আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। পরে আগুন ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে অবহিত করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর। এরপর থেকে ওই বাসভবনে তিনি কিংবা তার পরিবারের কোনো সদস্য বসবাস করেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন