প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের ক্রিকেটকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে চার দলের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এই প্রতিযোগিতা আগামী ১৬ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।ন
এক সময় চট্টগ্রাম ও খুলনা ক্রিকেটার তৈরির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। চট্টগ্রাম থেকে মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, আফতাব আহমেদ প্রমুখ তারকা ক্রিকেটার উঠে এসেছেন। পরবর্তীতে তামিম ইকবালও দেশের ক্রিকেটে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করেছেন। তবে সময়ের সাথে চট্টগ্রামে নিয়মিত মাঠের ক্রিকেট আয়োজনের সংখ্যা কমে গেছে। এই পরিস্থিতিতে স্থানীয় ক্রিকেটকে চাঙা করতেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।
টুর্নামেন্টের জন্য পুরো চট্টগ্রাম বিভাগকে চারটি জোনে ভাগ করে দল গঠন করা হবে। প্রতিটি দলে অনূর্ধ্ব-১৯ দলের দুজন করে ক্রিকেটার খেলার সুযোগ পাবেন। চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম মহানগর নিয়ে গঠিত দলের নাম ইস্পাহানী কর্ণফুলি। অন্যদিকে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারকে নিয়ে গড়া দলের নাম সাম্পান।
টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহিম মন্তব্য করেন, "কক্সবাজারের সাম্পান দলের স্পন্সর হিসেবে আমি এবং আরও কয়েকজন ক্রিকেটপ্রেমী মিলে সিদ্ধান্ত নিয়েছি, মাঠের ক্রিকেটকে থামতে দেওয়া যাবে না।" তিনি আরও বলেন, "এই লক্ষ্যেই আগামী ১৬ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে চার দলের একটি টি-২০ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি।"
তিনি যোগ করেন, "আমাদের চেষ্টা থাকবে প্রতিযোগিতামূলক ক্রিকেটের মাধ্যমে খেলোয়াড়দের সুযোগ তৈরি করা এবং স্থানীয় ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসা আরও বাড়ানো। লিগ বন্ধ হতে পারে, কিন্তু ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসা ও উদ্যোগ বন্ধ হবে না।"
আয়োজকেরা আশা করছেন, এই টুর্নামেন্ট স্থানীয় ক্রিকেটে নতুন খেলোয়াড়দের সুযোগ তৈরি এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটের পরিবেশ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন