প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের ফাইনালে আগামীকাল রাতে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের মধ্য দিয়েই প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। মাঠে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে মেসি-ইয়ামালের ১৯ বছরের পুরোনো একটি ছবি। ২০০৭ সালে বার্সেলোনা ফাউন্ডেশন এবং কাতালান দৈনিক দিয়ারিও স্পোর্তের একটি দাতব্য ক্যালেন্ডার তৈরির অংশ হিসেবে তখনকার বার্সেলোনা তারকা মেসি ইয়ামালের সঙ্গে ছবি তোলেন। পাচ মাস বয়সী ইয়ামালটি ছোট্ট এক প্লাস্টিকের বাথটাবে বসে ছিল এবং মেসি তখন ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছিলেন। সে ছবিটি নানা সময় আলোচনায় এসেছে। এবার সেই ছবিটি নিয়ে মুখ খুললেন মেসি।
বিশ্বকাপ ফাইনালের প্রাক্কালে নিউইয়র্কে একটি ফ্যান ইভেন্টে অংশ নিয়ে ইয়ামালের সঙ্গে সেই ছবি নিয়ে মেসি বক্তব্য প্রকাশ করেন। তিনি বলেন, "সে যখন ছোট শিশু ছিল, তখন আমি তার সঙ্গে একটি ছবি তুলেছিলাম। আর এখন বিশ্বকাপের ফাইনালে আমাদের মুখোমুখি হওয়া অবিশ্বাস্য। সে এখন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার সাফল্য কামনা করি। কারণ, তার ভালো হওয়ার মানে হলো বার্সেলোনারও ভালো হওয়া।"
মেসি আরো বলেন, “লামিনে অসাধারণ খেলোয়াড়। আমি তার খেলা খুব কাছ থেকে দেখেছি। কারণ, সে এমন একটি ক্লাবে খেলে, যাকে আমি ভালোবাসি এবং সব সময় যার মঙ্গল চাই। মাত্র ১৯ বছর বয়সে সে বিশ্ব ফুটবলের অন্যতম এক তারকা, পুরো ক্যারিয়ার এখনও সামনে রয়েছে। সে এখন ইতিহাস গড়ার দারুণ সুযোগের সম্মুখীন হয়েছে। কিন্তু, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন এবার অন্তত সে সেটা করতে না পারে। আমি তার সাফল্য কামনা করি। সত্যি বলতে, ওই ছবিটি আসলেই অবিশ্বাস্য—জীবন কত অদ্ভুত!”
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে পা রাখবে আর্জেন্টিনা দল। স্বাভাবিকভাবেই তাদের ওপর প্রত্যাশাটা অনেক বেশি। প্রত্যাশার চাপ এবং কঠিন প্রতিপক্ষ—এই দুইটি বিষয় নিয়েই আর্জেন্টিনা দলের কাছে চাপ কেমন অনুভূত হচ্ছে? মেসি এ বিষয়ে বলেন, "অনেক আবেগ নিয়ে ফুটবল খেলার মধ্য দিয়ে আমরা ছোট থেকে বড় হয়েছি। ফুটবল খেলতে, আনন্দ করতে আর নিজেদের উজাড় করে দিতে সব সময় মুখিয়ে থাকতাম। সেটা স্কুলে হোক, রাস্তায় কিংবা ক্লাবে। আমাদের সবার শুরুটা ছোটবেলায় পাড়ার কোনো দলের হয়ে।"
মেসি এরপর বলেন, "চাপ নিয়ে আমরা কখনোই ভাবি না। মাঠে নেমে খেলাটা উপভোগ করাকে আমরা খুব স্বাভাবিকভাবে নিই। আমরা একটি প্রতিযোগিতামূলক দল, জিততে ভালোবাসি। কিন্তুে মনে রাখতে হবে, খেলাটা দলীয়, প্রতিপক্ষও জেতার জন্য মাঠে নামে এবং সব সময় জেতা যায় না।" তিনি আরও যোগ করেন, "ছোটবেলায় আমি একটা জিনিস শিখেছি, জয়ের চেয়ে হারতেই হয় বেশি; আর এ শিক্ষাই আমাকে একজন মানুষ ও খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন