প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অন্তর্জাতিক ক্রিকেটে ১৬৬ টেস্ট, ৩২৮ ওয়ানডে ও ২৫ টি-টোয়েন্টি খেলে তাঁর ব্যাটিং গড় ৪৯.১০। তিনি রান করেছেন ২৫৫৩৪। তার ফিফটি ১৪৯টি এবং সেঞ্চুরি ৬২টি।
ঐতিহ্যবাহী ৩২.১৪ বোলিং গড়ে তিনি উইকেট নিয়েছেন ৫৭৭টি এবং ক্যাচ নিয়ে ৩৩৮টি।
ব্রেট লি টেস্টে ২৩ বার ম্যাচসেরা হওয়ার রেকর্ড ধরে রেখেছেন। ২০০৫ সালে তিনি আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন।
আইসিসির বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে একাদশে তিনি মোট আটবার ছিলেন। ৬ বছর আগে হল অব ফেমেও তিনি স্থান পেয়েছেন।
এমন একটি বর্ণময় ক্যারিয়ারের অধিকারী জ্যাক ক্যালিসকে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে গণ্য করলে কারো আপত্তি থাকার কথা নয়। তবে ব্রেট লি ক্যালিসকে সবকিছুর ঊর্ধ্বে রেখেছেন।
অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লি সম্প্রতি একটি পডকাস্টে জানিয়েছেন যে, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্যালিসই সর্বকালের সেরা ক্রিকেটার।
৪৯ বছর বয়সী ব্রেট লি বলছেন, ‘আমি সবসময় বলে এসেছি, ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটার শচীন টেন্ডুলকার। কিন্তু সর্বকালের সেরা ক্রিকেটার জ্যাক ক্যালিস। আপনি তার পরিসংখ্যান দেখলেই বুঝবেন। পরিসংখ্যান মিথ্যা বলে না। তিনি অবিশ্বাস্য।’
জ্যাক ক্যালিস।
আন্তর্জাতিক ক্রিকেটে লি ও ক্যালিস একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে আইপিএলে অল্প সময়ের জন্য তারা সতীর্থ ছিলেন। ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুজনে শিরোপাও জিতেছেন।
পডকাস্টে ক্যালিসের মানসিক দৃঢ়তা ও ম্যাচের আগে তার শান্ত থাকার বিষয়টিও স্মরণ করেছেন ব্রেট লি, ‘একজন সতীর্থ হিসেবে তার পাশে থেকে ম্যাচের প্রস্তুতি দেখতে পাওয়া ছিল অসাধারণ অভিজ্ঞতা। ব্যাট করতে নামার আগে তার হৃদস্পন্দন মিনিটে প্রায় ৩০ বার থাকত। তিনি ছিলেন ভীষণ শান্ত, একদম নির্ভার।’
ক্যালিসের প্রস্তুতির একটি মজার অভ্যাসও তুলে ধরেছেন ব্রেট লি, ‘আমি দেখতাম, তিনি কীভাবে পোশাক পরছেন। ব্যাটিংয়ের সরঞ্জাম পরার সময় প্রতিদিন একইভাবে প্রথমে বাঁ পায়ে মোজা পরতেন, অন্য মোজাটি মুখে রাখত। প্রতিদিনই একই কাজ করতেন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন