প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের ভারতীয় দল থেকে চোটের কারণে বিরাট কোহলি ছিটকে গেছেন। কিংবদন্তি এই ব্যাটার যাঁর জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি ওপেনার যশস্বী জয়সোয়াল।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টানা দ্বিতীয় শিরোপা জয়ে কোহলির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই টুর্নামেন্ট খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।
ভারতের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার আজ নিশ্চিত করেছেন যে, আফগানিস্তানের বিপক্ষে কোহলি খেলবেন না। কোহলির ফেরার দিনক্ষণ সম্পর্কে আগরকারের কাছে এখনো কোনো তথ্য নেই।
তবে তিনি আশাবাদী যে, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কোহলিকে পাওয়া যাবে। এই সিরিজটি শুরু হবে ১৪ জুলাই।
কোহলি টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর গ্রহণ করেছেন। বর্তমানে ভারতের হয়ে তিনি শুধুমাত্র ওয়ানডে খেলছেন।
সর্বশেষ তিনি দেশের জার্সিতে জানুয়ারিতে দেখা গিয়েছিলেন; নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া সিরিজে। ওই সিরিজে তিনি ৮০ গড় ও ১০৫.২৬ স্ট্রাইক রেটে ২৪০ রান করেন। আইপিএলে এবারের মৌসুমে কোহলি ৫৬.২৫ গড় ও ১৬৫.৮৪ স্ট্রাইক রেটে ৬৭৫ রান করেন।
যশস্বী জয়সোয়ালের ওয়ানডে অভিষেক ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে হয়েছিল। এই সংস্করণে তিনি এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন।
সর্বশেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি ১১৬ রানের ইনিংস খেলেছিলেন।
ভারত-আফগানিস্তান ওয়ানডে সিরিজ শুরু হবে ১৩ জুন। আজ থেকে চণ্ডীগড়ে দুই দলের একমাত্র টেস্ট শুরু হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন