প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি এই সময় দুই দেশের সম্পর্ককে আরো জোরদার করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
শনিবার (১৫ আগস্ট) সকালে, রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সেখানে সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সংগীতও পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং আমন্ত্রিত অতিথিরা। সেইসঙ্গে অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ বাণী পাঠ করে শোনা হয়।
এই অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব এগিয়ে যাচ্ছে।’
একই সাথে তিনি উল্লেখ করেন, বাণিজ্য ও সংস্কৃতির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতেও বাংলাদেশের সঙ্গে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।
তিনি দীনেশ ত্রিবেদী উল্লেখ করেন, দুই দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার ওপর প্রতিষ্ঠিত সম্পর্কই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মূল শক্তি।
ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরো শক্তিশালী করে অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন