প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রেলিয়া এবার ভারতে অ্যাশেজ আয়োজন করতে চায়। ছবি : ক্রিকইনফো। চলতি বছরের শেষ দিকে বিগ ব্যাশের আসর শুরু হবে। তবে ১৬তম আসর শুরুর আগে টুর্নামেন্ট কর্তৃপক্ষ চমক দিয়েছে। পুরো আসর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে, তবে উদ্বোধনী ম্যাচ হবে ভারতে। ভেন্যুও চূড়ান্ত হয়েছে। মেলবোর্ন রেনেগেডস-পার্থ স্কর্চার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে। সেই রেশ শেষ হওয়ার আগেই নতুন চমক দিতে চায় অস্ট্রেলিয়া। এবার ভারতের মাটিতে অ্যাশেজ সিরিজ আয়োজন করতে চায় তারা। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ দ্বৈরথ অ্যাশেজ ভারতে আয়োজন করার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। বিবিসির এক পডকাস্টে তিনি বলেছেন, ‘ভারতে অ্যাশেজ সিরিজের এক-দুটি টেস্ট আয়োজন করা যায় কি না, তা নিয়ে আমরা ভাবছি। বোর্ড ডিরেক্টরদের অনুমোদন পেলে পরিকল্পনা সাজানো হবে। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। ভবিষ্যতের দ্বার খোলা রাখা হচ্ছে।’ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির রমরমা বাজারে টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করতেই এমন ভাবনা বলে জানিয়েছেন গ্রিনবার্গ। তিনি প্রকাশ করেছেন, ‘ইংল্যান্ড-ভারতের সঙ্গে আমাদের টেস্ট ক্রিকেট বেশ শক্তিশালী। তাই আমাদের চাওয়া টেস্ট ক্রিকেটকে আরও প্রসারিত ও শক্তিশালী করে তোলা।’ এর বাইরে ভারতের ব্যাপক দর্শকপ্রিয়তা ধরে রাখাও যে লক্ষ্য থাকবে, সেটা আর না বললেও চলে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন