প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে এবার বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান নৌপথ ‘হরমুজ প্রণালী’ বন্ধের ঘোষণা এসেছে ইরানের পক্ষ থেকে। তেহরান জানিয়েছে, লেবাননে ইসরায়েলের অনবরত যুদ্ধবিরতি লঙ্ঘন এবং যুদ্ধ অবসানের চুক্তিতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার জবাবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
শনিবার (২০ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে একটি প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড 'খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স' এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া খসড়া চুক্তির প্রথম ধারা বাস্তবায়নে স্পষ্ট ব্যর্থতা দেখিয়েছে যুক্তরাষ্ট্র, যা তাদের চরম প্রতিশ্রুতির বরখেলাপ হিসাবে গণ্য করা হচ্ছে। একই সাথে, দক্ষিণ লেবাননে জায়নবাদী ইসরায়েল বাহিনী অনবরত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে চলেছে।
বিবৃতিতে আরও বলা হয়, "যুক্তরাষ্ট্রের এই বিশ্বাসভঙ্গ এবং ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হলো।"
বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী হয়ে পরিবাহিত হয়। ফলে ইরানের এই আকস্মিক সিদ্ধান্তের কারণে বিশ্ব বাজারে জ্বালানির দাম মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন