প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরার কালিগঞ্জ এলাকায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় হ্যামকো কোম্পানির একটি ডেলিভারি ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন আবু রায়হান (৩০) নামে এক ডেলিভারিম্যান। শনিবার (১৫ আগস্ট) দুপুরবেলা সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার দুপুরে হ্যামকো কোম্পানির বিভিন্ন মালামাল নিয়ে তিনি ডেলিভারি ভ্যানে করে নলতার দিকে যাচ্ছিলেন। পথের মাঝামাঝি কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার ডেলিভারি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
ট্রাকটির ধাক্কায় আবু রায়হান ভ্যান থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। এবং মুহূর্তের মধ্যেই ট্রাকটির একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হলে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের আবহ বিরাজ করে।
কালিগঞ্জ থানা পুলিশের একটি দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে তারা প্রয়োজনীয় প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ থানায় নিয়ে যায়। এছাড়া দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করেছে, তবে ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। কালিগঞ্জ থানা পুলিশ দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পলাতক চালককে আটকের চেষ্টা অব্যাহত রেখেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন