প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি প্রোগ্রাম-২০২৬ এর পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী শুক্রবার (২৪ জুলাই) থেকে দেশের বিভিন্ন স্থানে একযোগে শুরু হচ্ছে।
সারা দেশে অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২১৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে।
প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৭ হাজার ৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন। পরীক্ষার্থীদের মধ্যে ২৭ হাজার ৭৯৬ জন পুরুষ এবং ১৯ হাজার ২৩৮ জন নারী রয়েছে।
প্রতি বছরের মতো, এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও, বাউবি থেকে গঠিত ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষার কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, গত ১৭ জুলাই ২০২৬ তারিখের স্থগিত বাংলা ১ম পত্র এবং বাংলা ২য় পত্র বিষয়ের পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে এবং বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন