প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর জাহাজভাঙা শিল্পে একের পর এক দুর্ঘটনায় শ্রমিকের প্রাণহানি ঘটছে। গত দশ বছরে দুর্ঘটনায় ১০৪ শ্রমিকের মৃত্যু ঘটে।
আহত হয়েছেন আরো কয়েকশ।
শুক্রবার (১৪ আগস্ট) ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসের কারণে মারা গেছেন নয় শ্রমিক। জাহাজভাঙা শিল্পের ৬৬ বছরের ইতিহাসে এই ঘটনাতে এক দিনেই এত সংখ্যক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে, যা সংবাদপত্রের মাধ্যমে প্রকাশিত হয়েছে।
ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) অ্যাডভোকেসি বিভাগের প্রধান মোহাম্মদ আলী শাহীন বলেন, গত ১০ বছরে জাহাজভাঙা শিল্পে দুর্ঘটনায় ১০৪ শ্রমিক মারা গেছেন।
একই সময়ে আহত হয়েছেন কয়েকশ শ্রমিক।
জাহাজভাঙা শিল্পে দুর্ঘটনায় ২০২১ সাল থেকে এখন পর্যন্ত ৫০ শ্রমিকের মৃত্যু ঘটেছে, যেখানে সর্বশেষ ঘটনায় নয়জন মৃত্যুবরণ করায় চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২।
শুক্রবার সকালে ভাটিয়ারীতে নিহত শ্রমিকদের মধ্যে ছিলেন মো. রানা (২৫), মো. ইদ্রিস (৩০), মো. সুজন (৩৮), পলাশ জলদাস (৩০), সানি জলদাস (২২), দুই সহোদর মনসুর উদ্দিন (৪০) ও নাসির উদ্দিন (৩৮), হাবিবুর রহমান (৫০) এবং মতিউর রহমান (২০)।
চট্টগ্রাম সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ‘রাতে মতিউর রহমান নামের এক শ্রমিককে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে মৃত অবস্থায় নেওয়া হয়। এছাড়া, বিভিন্ন হাসপাতালে সাতজন চিকিৎসাধীন থাকার খবর পাওয়া গেছে। এই ঘটনায় মোট নয়জন মারা গেছেন।’
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, ‘এলএনজি পরিবহনকারী এ ধরনের জাহাজ কাটার আগে গ্যাসমুক্ত করা আবশ্যক। কিছু ট্যাংকে ফ্লোরিন, কার্বন মনোক্সাইড ও কার্বন ডাই-অক্সাইডের মতো বিষাক্ত গ্যাস থাকতে পারে।
ট্যাংক গ্যাসমুক্ত না করে কাটার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারখানাটির নিরাপত্তাব্যবস্থাও বেশ দুর্বল ছিল।’
শ্রমিকরা বর্তমানে চরম ঝুঁকি নিয়ে কাজ করছেন এমন মন্তব্য করেছেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক তপন দত্ত। তিনি জানান, সরকার ঘোষিত ন্যূনতম মজুরি এই খাতে পুরোপুরি কার্যকর হয়নি। অনেক ক্ষেত্রেই শ্রম আইনও মানা হয় না, আর নিরাপত্তা সরঞ্জাম থেকেও নিয়মিত ব্যবহার নিশ্চিত করা হয় না।
বাংলাদেশে জাহাজভাঙা শিল্পের ইতিহাস ১৯৬০ সালে ঘূর্ণিঝড়ে আটকে পড়া একটি জাহাজ কাটার মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর জাহাজ ‘আল আব্বাস’ কাটা হয়। ১৯৭৪ সালের পর থেকে সীতাকুণ্ড উপকূলে দেশের প্রথম ও একমাত্র জাহাজভাঙা শিল্পাঞ্চল গড়ে ওঠে। আজ দীর্ঘ ৬৬ বছর পরও এই শিল্পে শ্রমিকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বর্তমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন