প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের মহারাষ্ট্রের পুনে থেকে এক ডিজিটাল প্রতারক গ্রেপ্তার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে ইনফ্লুয়েন্সার দাবি করলেও গ্রেপ্তারকৃত রোহান যাদব মূলত প্রতারণার সঙ্গে জড়িত।
পুলিশের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে রোহান যাদবের নেতৃত্বে একদল প্রতারক নিজেদের সিবিআই কর্মকর্তা পরিচয় দিয়ে এক বৃদ্ধের সঙ্গে যোগাযোগ করে। তারা বৃদ্ধকে জানায় যে, তিনি একটি মামলায় অভিযুক্ত। প্রতারকরা বৃদ্ধকে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর হুমকি দেয়। আইনি ব্যবস্থা বাঁচানোর অছিলায় তারা বৃদ্ধকে বিভিন্ন অ্যাকাউন্টে ১০ কোটি ৭৪ লাখ রুপি ট্রান্সফার করতে বলেছিল।
পরে, প্রতারিত হওয়া বৃদ্ধ পুলিশে যোগাযোগ করেন।
প্রতারকদের ধরতে পুলিশ একটি ফাঁদ পাতে। একটি এটিএম বুথ থেকে টাকা তোলার সময় পুনে পুলিশ একজন অভিযুক্তকে খুঁজে পায়। এরপর তাদের মধ্যে হর্ষদ সুভাষ ধানতোলে, সমর্থ সুরেশ দেশমুখ এবং অমর শিবাজি আত্তারগিকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত চলাকালীন, ধানতোলে জানায় যে, সে যাদবকে তুলে নেওয়া টাকাগুলো দিয়েছিল; যে তখন পলাতক ছিল।
মাসতরিড ছিলেন ছত্রপতি সম্ভাজিনগরের বাসিন্দা যাদব, যে মোট ৫ হাজার ৪৩৬টি ব্যাংক অ্যাকাউন্টে প্রতারণা করা ১০ কোটি ৭৪ লাখ রুপি ট্রান্সফার করেছিল। তদন্তে দেখা যায়, সে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে হংকংয়ের কিছু ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ করত এবং প্রায়ই তাদের সঙ্গে ভিডিও কলে কথাবার্তা বলত।
পুলিশ জানিয়েছে, যাদব ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তার হংকংয়ের হ্যান্ডলারদের সঙ্গে আর্থিক লেনদেন করত এবং ভারত থেকে বিদেশি মুদ্রায় টাকা পাঠানোর জন্য মোটা কমিশন পেত। কর্মকর্তারা জানান, ইনফ্লুয়েন্সার যাদব সেলিব্রেটি ম্যানেজমেন্টের কাজও করত।
রোহান যাদবের বিরুদ্ধে পুনে এবং পিম্পরি-চিঞ্চওয়াড়ে দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তার সকল ব্যাংক অ্যাকাউন্ট এবং আর্থিক উৎস বন্ধ করে দেওয়ার পর, সে গ্রেপ্তার এড়াতে শুক্রবার পুনের একটি আদালতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এরপর, পুনে সাইবার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে গ্রেপ্তার করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন