প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন:- ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কের সামনে একটি রিকশা থেকে ককটেলটি উদ্ধার করা হয়। এরপর পুলিশ সহযোগিতায় পার্কের ভেতরে বিস্ফোরণ ঘটানো হয়।
এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার পর।
প্রত্যক্ষদর্শীরা জানান, পান্থকুঞ্জ পার্কের সামনে একটি রিকশায় ককটেলটি পাওয়া যায়। পরে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে পুলিশকে ডাকা হয়। পুলিশ বোম ডিসপোজাল টিমকে খবর দেয়। ডিসপোজাল টিম এসে দেড়টার পর পান্থকুঞ্জ পার্কের ভিতর ককটেলের বিস্ফোরণ করে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ বিষয়ে বলেন, "বিষয়টি আমার জানা নেই। আমি এখনই ঘটনাস্থলে গিয়ে খবর নিয়ে জানাচ্ছি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন