প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টানা ভারি বর্ষণ ও জলাবদ্ধতার ফলে ক্ষতিগ্রস্ত বন্যার্ত এবং পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। শুক্রবার (১০ জুলাই) সংগঠনটি চট্টগ্রামের দুটি পৃথক স্থানে জরুরি খাদ্যসামগ্রী ও প্রাথমিক ওষুধ বিতরণ করে।
এ দিন বিকেল সাড়ে ৩টায় হাটহাজারী উপজেলার বড়দিঘীর পাড়স্থ খিল্লাপাড়া এলাকায় এবং বিকেল সাড়ে ৪টায় নগরের ষোলশহর রেলস্টেশন এলাকায় পৃথকভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিড়া, গুড়, মুড়ি, চানাচুর, বিস্কুট, পাউডার দুধ, ওরাল স্যালাইনসহ অন্যান্য জরুরি সামগ্রী। এর সঙ্গে অসুস্থ ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সহায়তার ব্যবস্থা করা হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগ মোকাবেলায় শুধুমাত্র তাৎক্ষণিক ত্রাণ বিতরণ করা নয়; বরং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনভিত্তিক সহায়তা কার্যক্রমও ক্ৰমে অব্যাহত থাকবে।
প্রয়োজনে চট্টগ্রামের অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকায়ও একই ধরনের সহায়তা কার্যক্রম প্রসারিত করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন