প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতন খুব শিগগিরই ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। জামায়াতের এই পতনের জন্য তাদের নিজেদের নেতাকর্মীরা দায়ী হবেন বলে জানিয়েছেন রাশেদ খান।
তিনি শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এমন দাবি করেন। প্রতিনিয়ত যৌক্তিক সমালোচনা করার জন্য তাকে গালাগাল করা হয় বলে দাবি করেছেন রাশেদ খান। এ বিষয়ে উদাহরণ হিসেবে তিনি একটি স্ক্রিনশর্ট শেয়ার করেন ফেসবুক পোস্টে।
রাশেদ খান বলেন, "ওরা ভাবে মা-বাপ তুলে গালি দিলে আমি ওদের গালির ভয়ে চুপ হয়ে যাব।" তিনি আরও বলেন, "মূলত আমাকে থামিয়ে দিতে গালিই ওদের হাতিয়ার। কিন্তু এই গালিবাজরা বুঝতে পারছে না, সামনে ওদের করুণ পরিণতি অপেক্ষা করছে।"
তিনি দাবি করেন, বিরোধী দল হিসেবে জামায়াতের পতনের ঘণ্টা বাজতে শুরু করেছে। আগে তারা শুধু সরকারের পতন দেখেছেন, কিন্তু এবার ভিন্নতা ঘটবে বলে তিনি আশা করেন। ইতিমধ্যে পতনের ঘণ্টা বাজতে শুরু হয়েছে। তাদের অযোগ্যতা সংসদে দৃশ্যমান হচ্ছে। যতই তারা মুখ খুলবে, ততই তাদের ভুল ও অযোগ্যতা প্রকাশ পাবে।
রাশেদ খান বলেন, "খুব শিগগির ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য বিরোধী দল জামায়াতের নির্মম পতন হবে। আর এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন