প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আফগানিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এটি বুধবার রাত ১০টা ২৭ মিনিটে স্থানীয় সময় অনুভূত হয়। ভারতের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা এ বিষয়ে একটি বিবৃতি প্রদান করেছে।
একটি পৃথক বিবৃতিতে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের বাদাখশান প্রদেশের জুর্ম জেলা। তবে এ ঘটনার ফলে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান উচ্চ ভূকম্পনপ্রবণ অঞ্চলে অবস্থিত। এর ফলে দেশটিতে মাঝেমধ্যেই ভূমিকম্প আঘাত হানে। গত ২৭ জুন আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার এক ভূমিকম্প হয়েছিল। সেদিনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
দেশটিতে সর্বশেষ প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে ২০২৫ সালের ৩ নভেম্বর। ওই ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৩। এতে বাড়িঘরের ছাদ ও দেয়াল ধসে সাতজন মারা যায় এবং ১৫০ জন আহত হন। সূত্র : এনডিটিভি ও আনাদোলু এজেন্সি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন