প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রিয়াল মাদ্রিদের সাবেক তারকা এবং আল নাসরের পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে আট বছরের অনুপস্থিতির পর আবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরিয়ে আনার প্রবল দাবি জানিয়েছেন স্পেনের খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক থমাস রনসেরো।
মাদ্রিদভিত্তিক শীর্ষ দৈনিক ‘আস’-এর এই ক্রীড়া সাংবাদিক ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছেন।
‘আস’ কর্তৃক প্রকাশিত একটি ভিডিও ক্লিপে, রনসেরো প্রস্তাব করেছেন যে নতুন মৌসুম শুরুর আগে আল নাসরের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা উচিত। যেখানে রোনালদো মাঠে নামবেন এবং এই ম্যাচটি হবে সান্তিয়াগো বার্নাব্যু ট্রফির ঐতিহাসিক ৪০তম আসর।
১৯৭৯ সাল থেকে রিয়াল মাদ্রিদ প্রতি মৌসুমের আগে ঐতিহ্যবাহী ‘সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি’ নিয়মিতভাবে আয়োজন করে আসছে। কিন্তু ২০১৮ সালে ৩৯তম আসরের পর এই প্রতিযোগিতাটি বন্ধ হয়ে যায়।
রোনালদো ২০১৮ সালের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালীয় ক্লাব জুভেন্টাসে যোগদান করেন, যেখানে তিনি তিন বছর কাটান। এরপর তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে দেড় মৌসুম কাটানোর পর ২০২৩ সালের শীতকালে সৌদি প্রো লিগের দল আল নাসরের দিকে যায়।
রোনালদোর ক্লাব ছাড়ার আট বছর পর রনসেরোর এ মন্তব্য ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাবেউ ট্রফি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো, উভয়কেই ঘরের মাঠে ফিরিয়ে আনার নতুন একটি সম্ভাবনা উন্মোচন করেছে। আগামী মৌসুম আল নাসরের সঙ্গে এই পর্তুগিজ তারকার চুক্তির শেষ বছর হতে যাচ্ছে, যা তার অবসরের জল্পনাকেও উসকে দিচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন