প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হতে পারে, এমনটি জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সমসাময়িক ইস্যু নিয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনা নিয়ে জাপানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তবে আগামী ১৯ জুলাইয়ের মধ্যে এ চুক্তি হওয়ার কথা বলা থাকলেও সরকার তা আরও আগে সম্পন্ন করার জন্য চেষ্টা করছে।
এছাড়াও, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অনিয়ম, দুর্নীতি এবং ব্যবস্থাপনার ত্রুটি দূর করতে প্রতিষ্ঠানটিকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি এ ব্রিফিংয়ে জানান।
প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের ক্রমবর্ধমান বিমান পরিবহন চাহিদা বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর (ফ্লিট) সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে। বর্তমানে ১৪টি নয়, বাংলাদেশের জন্য প্রয়োজন ৪৭টি উড়োজাহাজ। তিনি আরও জানান, ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনতে প্রায় ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। তবে, এ বিষয়ে উল্লেখ করেন যে, আয়ের থেকে কিস্তিতে এসব উড়োজাহাজের মূল্য পরিশোধ করা সম্ভব হবে। নতুন বোয়িং উড়োজাহাজগুলোর প্রথমটি ২০৩১ সালে পাওয়া যাবে বলে জানান প্রতিমন্ত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন