প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলা কবিতার আকাশে তিনি এক নিঃসঙ্গ নক্ষত্র। বাংলার প্রকৃতি, ধূসর জীবন, হারানো সময় এবং অনন্ত বিষণ্নতা তাঁর কবিতায় অনন্য রূপে ফুটে উঠেছে। মৃত্যুর সাত দশকেরও বেশি সময় অতিক্রান্ত হলেও তাঁর কবিতার মায়াবী জগত্ আজও পাঠকদের আকর্ষণ করে। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান আধুনিক কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ ২২ অক্টোবর।
১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন জীবনানন্দ দাশ। প্রকৃতি, প্রেম, নিঃসঙ্গতা, স্মৃতি এবং মানবজীবনের গভীর অনুভূতি তাঁর কবিতার মূল উপাদান। রবীন্দ্র প্রভাবের বাইরে তিনি নিজস্ব কাব্যভাষা, চিত্রকল্প এবং দর্শন তৈরি করে বাংলা কবিতায় আধুনিকতার নতুন দিগন্ত উন্মোচন করেন।
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘বনলতা সেন’, ‘রূপসী বাংলা’, ‘ধূসর পাণ্ডুলিপি’, ‘মহাপৃথিবী’ এবং ‘সাতটি তারার তিমির’। ১৯৫৪ সালের ১৪ অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ২২ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। জীবদ্দশায় যথাযথ স্বীকৃতি না পেলেও পরবর্তী সময়ে তাঁর কবিতা বাংলা সাহিত্যে বিশেষ মর্যাদা অর্জন করে। বাংলার নিসর্গ ও মানুষের অন্তর্গত বিষণ্নতার অনন্য রূপকার হিসেবে জীবনানন্দ দাশ আজও সমান প্রাসঙ্গিক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন