প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে, আট দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। সকাল থেকেই বন্দরে পণ্য লোড-আনলোডের কাজে তিন হাজার শ্রমিক যোগদান করেছেন। এর ফলে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
বন্দর সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবং সপ্তাহিক ছুটির কারণে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীরা টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ রেখেছিলেন। তবে, এই আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক জানিয়েছেন, আজ সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা পণ্য খালাসের কাজে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘ ছুটির কারণে সীমান্তের উভয় পাশে যানজট ও পণ্যজট সৃষ্টি হয়েছে। কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সকাল থেকে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম শুরু হওয়ায় যানজট ও পণ্যজট কমতে শুরু করেছে।
এ বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। সরকার এই বন্দর থেকে প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা রাজস্ব আদায় করে। আট দিন বন্ধ থাকার কারণে সরকার প্রায় ১৬০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানিয়েছেন, ছুটি শেষে আজ সকাল থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা যারা ছুটিতে ছিলেন, তারা সবাই কর্মস্থলে যোগদান করেছেন। যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন