প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে মার্কিন বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫টি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।
মাহ্দী আমিন আরও জানান, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপের নেতৃত্বে ৫০ জনের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছেন। তারা গত তিন দিন ধরে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছেন। এর অংশ হিসেবেই বৃহস্পতিবার তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকের আলোচনার বিষয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, কীভাবে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আরও বাড়ানো যেতে পারে, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যায় এবং বাংলাদেশের চলমান স্থিতিশীল অর্থনৈতিক অগ্রযাত্রাকে কীভাবে আরও দীর্ঘায়িত করা যায়- এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
তিনি আরো জানান, দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে উল্লেখিত পলিসিগুলো বাস্তবায়ন করতে আমেরিকার প্রাইভেট সেক্টরের ভূমিকা সম্পর্কে ফলপ্রসূ আলাপ- আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন