প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র যদি নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পালন করে, তবে তখন ইরানও তাদের কথার প্রতি আস্থা রাখবে। সোমবার একটি বিবৃতিতে এমনটি জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি আমেরিকাকে সতর্ক করে বলেছেন, যদি ইরানকে কোনো হুমকি দেওয়া হয়, তবে তার কড়া জবাব দেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি বার্তায় ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘পারস্পরিক সমঝোতা একটি দ্বিমুখী রাস্তা। আমেরিকা যদি চুক্তির শর্ত মানে, তাহলে আমরাও আমাদের প্রতিশ্রুতি পালন করব।’ তিনি বিশেষ করে কারও নাম উল্লেখ না করে হোয়াইট হাউসের দিকে ইঙ্গিত করে বলেছেন, অহেতুক অভিযোগ ও ভিত্তিহীন হুমকির জবাব ইরান যুক্তি দিয়ে এবং অত্যন্ত কঠোরভাবে দেবে।
এদিকে, পারমাণবিক বিষয়ে আলোচনা পরিচালনার জন্য আমেরিকার একটি প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে। একইভাবে ইরানের একটি দলও সেখানে উপস্থিত হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্য বিশ্লেষক জেসন ক্যাম্পবেল জানান, আমেরিকার এই পদক্ষেপ প্রমাণ করে যে তারা ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে সত্যিই আগ্রহী।
তবে দোহায় এখনই দুই পক্ষের মধ্যে সরাসরি কোনো বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না। তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা প্রক্রিয়া শুরু করবে। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে কথার লড়াই চলতে থাকলেও এই গুরুত্বপূর্ণ আলোচনা সামনে এগিয়ে যেতে পারে।
বিডিপ্রতিদিন/কেকে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন