প্রিন্ট এর তারিখঃ ৫ই নভেম্বর, ২০২৬ইং; ০৮:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ৪ই নভেম্বর, ২০২৬ইং; ০৭:০১ পি.এম
রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি-সহ গ্রেপ্তার ৩১
রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানার পৃথক অভিযানে সাতজন মাদক কারবারি ও একজন মাদকসেবী সহ ৩১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) মহানগরীর চন্দ্রিমা, পবা, বেলপুকুর, বোয়ালিয়া, কর্ণহার ও মতিহার থানা পুলিশ এসব অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিদ করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, নগরীর চন্দ্রিমা থানার বালানগর এলাকা থেকে ৭০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১৬ হাজার ৫০০ টাকা সহ আনিসুর রহমান (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর স্ত্রী শিরিনা বেগম পালিয়ে যায়।
পবা থানার দুয়ারী গ্রাম থেকে ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সুমন আলী (৩৫) ও আল-আমিন (২৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া বেলপুকুর থানার দক্ষিণ জামিরা এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ নয়ন আলীকে(৪৬) গ্রেপ্তার করা হয়। বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০ গ্রাম গাঁজা সহ মনির (২২) ও লিটন (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে কর্ণহার থানার স্বরমংলা গ্রাম থেকে ২০ গ্রাম গাঁজাসহ ফয়সাল রহমানকে (২৫) গ্রেপ্তার করা হয়। মতিহার থানার খোঁজাপুর পশ্চিমপাড়া এলাকায় গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনের অভিযোগে রুমনকে (২৮) গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক এক নারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, একই দিনে নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ছয়জন, মাদক মামলায় ছয়জন এবং অন্যান্য মামলায় ১১ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।#
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"