প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর ১০৫ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেছে। প্রতিনিধি দলে কলেজের ফ্যাকাল্টি সদস্য, কোর্স মেম্বার ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রতিনিধি দলটি যখন বারির কাজী বদরুদ্দোজা মিলনায়তনের সামনে পৌঁছায়, তখন তাদের স্বাগত জানান বারির মহাপরিচালক ড. মো. মনজুরুল কাদির এবং প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালকেরা।
পরে, কাজী বদরুদ্দোজা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে বারির গবেষণা কার্যক্রম, অগ্রগতি ও বিভিন্ন সাফল্য তুলে ধরেন পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত এবং বারির জ্যেষ্ঠ বিজ্ঞানীরা।
সভা শেষে প্রতিনিধি দল বারির বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন। এ সময় তারা ইনস্টিটিউটের চলমান গবেষণা কার্যক্রম, উদ্ভাবন ও অর্জন সম্পর্কে অবহিত হন এবং এসব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন