প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাগুরার শ্রীপুরে দুর্গাপূজার মেলায় গিয়ে বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদ্যপান করার ফলে বিধান বিশ্বাস (২২) ও আলমগির লস্কার (৩৮) নামের দুই ব্যক্তির মৃত্যু ঘটেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত বিধান বিশ্বাস শ্রীপুর উপজেলার মালদা গ্রামের বিনয় বিশ্বাসের ছেলে এবং আলমগির লস্কার একই উপজেলার বাখেরা মকর্দমখোলা গ্রামের আজম লস্কারের সন্তান।
নিহতের পরিবারের সদস্যরা জানান, তারা বুধবার দুর্গাপূজার বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের পূজামণ্ডপ এলাকায় আয়োজিত মেলায় গিয়ে বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদ্যপান করেন। পরে তারা রাতে নিজ নিজ বাড়িতে ফিরে আসার পর অসুস্থ হয়ে পড়েন।
এদিকে, কোনো চিকিৎসা না নিয়ে সারা দিন বাড়িতে থাকার ফলে তারা গুরুতর অসুস্থ হয়ে যান। এরপর বিধান বিশ্বাসকে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এবং আলমগির লস্কারকে শুক্রবার সকাল ৭টার দিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, পথে তাদের মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন জানিয়েছেন, দুজনকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি মো. ওলি মিয়া জানান, অতিরিক্ত মদ্যপানের পর অসুস্থ হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের পর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন