প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা প্যারিসে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি জ্বরে ভুগছিলেন।
শরীরের অবস্থা ভালো না থাকায়, বন্ধুর প্রতিবেশীর কাছ থেকে তার পছন্দের খাবার কড়ি-চাওয়াল পেয়ে অভিনেত্রীর মন ভালো হয়ে যায়।
সম্প্রতি
সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রীতি তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
তিনি খাবারভর্তি টিফিন বক্স খুলে দেখার একটি ভিডিওও প্রকাশ করেছেন। প্রীতি জানান, তার অসুস্থতার খবর বন্ধুর মাধ্যমে জানতে পারেন প্রতিবেশী ইন্দরজিৎ। এরপর তিনি প্রীতির জন্য তার প্রিয় খাবার কড়ি-চাওয়াল পাঠিয়ে দেন।
এই ছোট্ট ভালোবাসার ঘটনায় প্রীতি আপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন, "এই আন্তরিকতা শুধু তার দিনটিই ভালো করে দেয়নি, বরং ঘটনাটি দীর্ঘদিন তার মনে থাকবে।" প্রীতি ওই পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পাঞ্জাবি আতিথেয়তার জন্যই তারা এতটা আন্তরিকভাবে পাশে দাঁড়িয়েছেন। একই সঙ্গে প্যারিসে অবস্থানরত ভারতীয় খাবারপ্রেমীদের স্থানীয় খাবারের উদ্যোগের খাবার চেখে দেখার পরামর্শও দিয়েছেন তিনি।
সম্প্রতি প্রায় আট বছর পর বড় পর্দায় ফিরেছেন প্রীতি জিনতা। ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমায় সানি দেওলের বিপরীতে অভিনয় করেছেন তিনি।
সিনেমাটি ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ফিরে শুটিংয়ের প্রথম দিনেই কঠিন একটি দৃশ্য করতে হয়েছিল তাকে। সে সময় সহশিল্পী সানি দেওল তাকে সাহস জুগিয়েছিলেন।
উল্লেখ্য, বিয়ের পর নিয়মিত অভিনয় থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন প্রীতি। ২০০৮ সালের ‘ভাইয়াজি সুপারহিট’-এর পর দীর্ঘ সময় তাকে পূর্ণাঙ্গ চরিত্রে দেখা যায়নি।
তবে এবার নতুন সিনেমা নিয়ে ফেরার পাশাপাশি প্যারিসে অসুস্থ অবস্থায় প্রতিবেশীর কাছ থেকে পাওয়া এক প্লেট পছন্দের খাবারের গল্পও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন