প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে ২৬ জনকে গ্রেপ্তার করেছে। এই অভিযানে ৮১৮টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটও জব্দ করা হয়।
শনিবার (৩ অক্টোবর) এসএমপি সূত্র থেকে জানা গেছে, শুক্রবার নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেটের সাজাপ্রাপ্ত আসামি এবং মহানগর অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছে।
অভিযান চলাকালীন ৮১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হলেও পুলিশ গ্রেপ্তারকৃতদের পরিচয় এবং মাদক উদ্ধারের স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।’
তিনি আরও জানান, মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন