প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৫ জুলাই) গাজীপুরের কালীগঞ্জে জুলাই পদযাত্রায় অংশ নিতে যাচ্ছেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা।
সোমবার বিকেল ৪টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হবে জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরান্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান, গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম এম শোয়াইব, গাজীপুর মহানগর এনসিপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর জেলা এনসিপির সদস্য সচিব খন্দকার আল আমীন এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ অপুসহ এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা নেতারা।
এনসিপি নেতাদের আগমন উপলক্ষে কালীগঞ্জে দলের নেতারা ব্যস্ত সময় পার করছেন। আয়োজকরা দেশব্যাপী জুলাই পদযাত্রার উদ্বোধনী এ সমাবেশে সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন